কোপা আমেরিকা
সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের হাতছানি দুই সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ব্রাজিলের ম্যাচে।

গ্রুপ পর্বের লড়াই পেরিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসরে টিকে আছে শিরোপাধারী আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, একুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল।
টানা তিন জয়ে ‘এ’ গ্রুপ সেরা আর্জেন্টিনা সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে খেলবে একুয়েডরের বিপক্ষে। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় শুরু হবে খেলা।
বাংলাদেশ সময় রোববার হবে পরের দুটি কোয়ার্টার-ফাইনাল।
প্রথমটিতে টানা ২৬ ম্যাচ ধরে অপরাজিত ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া খেলবে অতিথি দল পানামার বিপক্ষে।
সেমি-ফাইনালে যাওয়ার শেষ লড়াইয়ে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি উরুগুয়ে ও ব্রাজিল। টানা তিন জয় পাওয়া উরুগুয়ে হয়েছে ‘সি’ গ্রুপ সেরা। এক জয় ও দুই ড্রয়ে ‘ডি’ গ্রুপে রানার্সআপ হয়েছে দরিভাল জুনিয়রের দল।
কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:
আর্জেন্টিনা-একুয়েডর
ভেনেজুয়েলা-কানাডা
কলম্বিয়া-পানামা
উরুগুয়ে-ব্রাজিল
0 coment rios: